দৈনিক দেশ বাংলা
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাজারগুলোতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও গ্লোবাল প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অ্যাক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি।

সভায় রামপাল উপজেলার বিভিন্ন বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা, জনস্বাস্থ্যঝুঁকি এবং বর্জ্য ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে খুব শিগগিরই ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তারা নির্দিষ্ট স্থান চিহ্নিত করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি তা নিয়মিত অপসারণ ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

সভায় পেরিখালি বাজার কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, হেলাতলা বাজার কমিটির সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা রামপালের বিভিন্ন বাজারে কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১১

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১২

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৪

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৫

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৭

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৯

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

২০