দৈনিক দেশ বাংলা
১০ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে। শুক্রবার (৮মে)  সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ স্ট্রাইক পালন করা হয়। এ  উপলক্ষে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, অ্যাক্টিভিস্টা এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে এ আন্দোলনে অংশগ্রহন করে।  এই কর্মসূচিতে অংশ নেওয়া তরুণরা অবিলম্বে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ প্রভাবের বিভিন্ন লেখা উপস্থাপন করা হয়। এছাড়া মাস্ক পরে প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয় এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা হয়।

এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে বাগেরহাটের আরও ৪টি সংগঠন- ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস, অভিযান যুব সংগঠন, ইয়ুথ এ্যান্ড চাইল্ড সিকিউরিটি , সিডোসহ বিভিন্ন যুব    অ্যাক্টিভিস্টারা অংশ নেন। এছাড়া তরুণরা #FossilFreeFuture, #JustTransitionNow, #ClimateJusticeNow এবং #StopFossilFuel হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমেও জলবায়ু ন্যায়বিচারের পক্ষে প্রচারণা চালান।

তরুণ জলবায়ু কর্মী মোঃ মেহেদি হাসান বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট দূষণ ও জলবায়ু বিপর্যয়ের বড় ঝুঁকিতে রয়েছে। এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।

তরুণ জলবায়ু কর্মী শেখ ফারদিন সানি বলেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। তরুণদের নেতৃত্বেই ভবিষ্যতের পরিবর্তন সম্ভব।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস  এর সভাপতি মাহফুজ মাঝি, অভিযান যুব সংগঠন এর সভাপতি সুমিত ভট্টাচার্য্য  ,ইয়ুথ এ্যান্ড চাইল্ড সিকিউনিটির শেখ ফারদিন সানি , সিডোর মোঃ মেহেদি হাসান, ইয়ুথ ফেলো রবিউল ইসলাম,তীর্ত সলিল ঠাকুর , এক্টিভিস্টা সদস্য নাসরিন আক্তার জয়া, তামান্না ইসলাম, নোভা ইসলাম, লামিয়া ইভা, আছিয়া খাতুন, রাফিউল শেখ, বিল্লাল হোসেন, অর্নব মন্ডল, ইরানী বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০