দৈনিক দেশ বাংলা
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনসার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি ) বিকেল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার আলী শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সোহান রাড়ী, সরোয়ার রাড়ী, আলতাফ হোসেন রাড়ীসহ একজন নারী ও আরও কয়েকজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মসজিদ ঘরের সীমানা সংলগ্ন আইল কেটে জমি দখলের চেষ্টা করেন। এ সময় আনোয়ার আলী শেখ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের দাবি।

স্থানীয়রা আরও জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে জমি পরিমাপ করে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই এক পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার আসরের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন ।
অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান জানিয়েছে, বাগেরহাটের কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০