দৈনিক দেশ বাংলা
৮ জানুয়ারী ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে অনলাইনে আবেদন করতে হবে

দেশ বাংলা ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক, পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রুহুল আমিন মল্লিক বলেন, ‘এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।’

তিনি বলেন, আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০