দৈনিক দেশ বাংলা
৮ জানুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর  স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং  সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে।

তিনি বলেন, শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা।

আজ বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় পর্যায়ে দেশের সবচেয়ে মেজর পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতৃত্ব হিসেবে জনাব তারেক রহমান শহীদদের কবর জিয়ারত এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এটাই হবে অভ্যুত্থানকে ধারণ করার প্রকৃত উদাহরণ।’

আগামী নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা রয়েছে। তারা  নিজেদের প্রত্যাশা অনুযায়ী নমিনেশন চেয়েছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে, আসন সমঝোতার স্বার্থে অনেক যোগ্য প্রার্থীকে আমরা বঞ্চিত করেছি। তাদের মনব্যথা আছে। এ কারণে তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এ বিষয়ে  আমরা কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আর কিছু ক্ষেত্রে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি। আশা করি মীমাংসা হবে।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে  সেটা ইসিকে জানাতে পারে।’

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০