কামরুল হাসান রবি
১০ জুলাই ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবারের পাসের হার ৬৩.৬০ শতাংশ, যা গত বছরের চেয়ে কম। জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা পিছিয়ে, মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম এই তথ্য জানান। এসময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ড থেকে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮ জন সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে, যা মোট ফলাফলের ৬৩.৬০ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষায় ৯ হাজার ৯০০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেরা ৪ হাজার ৪০৭ জন। এতে স্পষ্ট যে, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০