স্টাফ রিপোর্টার,দেশ বাংলাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবদলের নির্দেশনায় বালাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, ডি এন উচ্চ বিদ্যালয়,তরুন্নেছা উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ মিয়া, সদস্য সুহেল তালুকদার ও সুমিম আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৈলনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ,দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লতিফুল হক শিমুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, সহ-দপ্তর সম্পাদক কয়েস আহমদ,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ ও সহ-সভাপতি শাহ নেওয়াজ রাজিব,বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ,পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম খান,সাধারণ সম্পাদক বাবলু আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় যুবদল নেতা শারুফ আহমদ, জাবেদ আহমদ, নাসির উদ্দীন, রুহুল খান, রাহেল খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন