দৈনিক দেশ বাংলা
২৬ অক্টোবর ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

 

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ, নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) মোংলার অফিসার্স ক্লাবে ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে FFCRJ Youth Development Organization। নেদারল্যান্ডস সরকার, জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

 

সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আয়োজক সূত্রে জানা গেছে, সংলাপের আগে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পৃথক দুই দিনে দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের (YLO) ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে তরুণ-তরুণী অংশ নেন। দুই সেশনে মোট ৬০ জন অংশগ্রহণকারী জেন্ডার সমতা, নারী ও কিশোরীদের অধিকার, সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করেন।

 

পূর্ববর্তী সেশনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে আয়োজিত এই সংলাপে তরুণদের মতামত ও সুপারিশ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারী ও কিশোরীদের নিরাপদ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা থানার ইন্সপেক্টর (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের এস এম মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইসরাত জাহান, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি হাসান গাজী, FFCRJ Youth Development Organization-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এমডি মাহফুজ, Youth For The Sundarban-এর সভাপতি সোহেল রানা এবং Greenman Organization-এর প্রতিনিধি খাদিজা আক্তার বিজোরী। এ ছাড়া সমতায় তারুণ্য প্রকল্পের কর্মী তীর্থ শালিল ঠাকুর, ইরানি বিশ্বাস ও প্রান্ত বাছার উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং কার্যকর সংলাপের মাধ্যমে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

তাদের প্রত্যাশা, এ ধরনের সংলাপ জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

১

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

৩

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৪

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

৫

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

৯

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

১০

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

১১

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

১২

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

১৩

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

১৪

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

১৫

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

১৬

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

১৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

১৮

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

১৯

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

২০