দৈনিক দেশ বাংলা
২৮ অক্টোবর ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২, মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ 

 

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস বার্মিজ ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে হাটুভাঙ্গাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বুধবার ২৮ অক্টোবর সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৪৯/১ এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজিরমাঠ গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আমানুল হক (৩৮) এবং লেম্বুছড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো. রফিক (২০)।

পরে আটক দুজনকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা মালামালসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

১

নাইক্ষ্যংছড়িতে বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২, মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ 

২

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

৩

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

৫

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৬

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

৭

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

৯

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

১০

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

১১

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

১২

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

১৩

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

১৪

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

১৫

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

১৬

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

১৭

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

১৮

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

১৯

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

২০