দৈনিক দেশ বাংলা
২৮ অক্টোবর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বাগেরহাট সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, নিরাপদ সড়ক দিবস সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিন সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ।

বক্তারা ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গাড়িতে যাতায়াতের সময় সিটবেল্ট ব্যবহার, পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার এবং যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তারা আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন ব্যক্তিদের হাতে যানবাহন তুলে দেওয়া বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে পরিবহন মালিক, চালক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার মধ্যে আইন মানার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সড়ক পরিবহনে দায়িত্বশীল ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন চালকের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। এ আয়োজনের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

১

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

২

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৪

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২, মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ 

৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

৭

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

৮

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

৯

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১০

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

১১

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

১৩

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

১৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

১৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

১৬

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

১৭

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

১৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

১৯

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

২০