দৈনিক দেশ বাংলা
২৫ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।”

রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এছাড়া বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার , বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বিট পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের পথে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূল এবং সমাজকে এর ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং নির্মূলে পুলিশকে অবশ্যই সহযোগিতা করতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর না করে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, বিশ্বাস এবং সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য আদান-প্রদান, মাদকবিরোধী সচেতনতা এবং কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যকর ভূমিকা রাখতে পারে।

সমাবেশে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

১

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

৩

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

৬

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

৭

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

৯

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

১০

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

১১

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

১২

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

১৩

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

১৪

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

১৫

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

১৬

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

১৭

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

১৮

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

১৯

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

২০