দৈনিক দেশ বাংলা
২৫ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

 

বাগেরহাট প্রতিনিধি:

 

বাগেরহাটের রামপাল উপজেলা নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার শ্রীফলতলায় এনজিও আমাদের গ্রাম-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

 

রামপাল উপজেলা নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক কবির আকবরের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নারী নেত্রী সাবেরা সুলতানা তুলি, ছবি রানী মণ্ডল, তসলিমা আক্তার বৃষ্টি এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

 

সভায় নাগরিক প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরামের বাস্তবায়িত কর্মসূচির সফলতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাধারণ জনগণ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে মতামত তুলে ধরেন নাগরিক নেতৃবৃন্দ।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে দলীয় কাজের মাধ্যমে বিভিন্ন সুপারিশমালা তৈরি করেন। পরে দলগুলোর পক্ষ থেকে সুপারিশগুলো উপস্থাপন করা হয়। এসব সুপারিশের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দাতা ও সহযোগী সংস্থাগুলোকে প্রকল্পের অগ্রগতি, সীমাবদ্ধতা ও সম্ভাব্য উদ্যোগ সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় সামাজিক নিরীক্ষার জন্য নিরীক্ষক নির্ধারণ, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন, সংলাপ, লোকসংগীত ও পথনাটকের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশ এবং সংশ্লিষ্ট সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ প্রশাসন ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

বক্তারা বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক ফোরামের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সদস্য ও সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো. মোহতাদির, সাবিনা খাতুন, ডলি রানী দাস, মারুদা খাতুন, মো. শওকাত হোসেন, সুরাইয়া খাতুন, তানিয়া খাতুন ও ফারহানা আক্তার শীলাসহ অন্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

১

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

৩

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

৬

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

৭

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

৯

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

১০

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

১১

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

১২

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

১৩

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

১৪

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

১৫

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

১৬

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

১৭

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

১৮

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

১৯

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

২০