দৈনিক দেশ বাংলা
১৬ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাসিউল ইসলাম।

উপস্থাপিত প্রবন্ধে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল অনুযায়ী দেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১ কোটি ১৭ লাখে উন্নীত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাগেরহাট জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৩৬টি। এর মধ্যে পল্লী অঞ্চলে রয়েছে ৯৩ হাজার ১৭২টি এবং শহরাঞ্চলে রয়েছে ৩৮ হাজার ২৬৪টি অর্থনৈতিক ইউনিট।

সেমিনারে বক্তারা বলেন, দেশের কৃষি-বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিরূপণ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মৌলিক তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশব্যাপী এ শুমারি পরিচালনা করা হয়েছে। ‘পরিসংখ্যান আইন, ২০১৩’-এর আওতায় পরিচালিত এই বৃহৎ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও সেমিনারে উল্লেখ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির এই তথ্যভাণ্ডার দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং গবেষণামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
<