দৈনিক দেশ বাংলা
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন ধরে চিকিৎসা ও ইসলাম প্রচারে অনন্য ভূমিকা রেখে চলেছেন ডা. এন আই ফারুকী

স্টাফ রিপোর্টার:
চিকিৎসা সেবার পাশাপাশি গত এক দশক ধরে ইসলামের দাওয়াত ও দ্বীনি খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ও ইসলামিক আলোচক ডা. নজরুল ইসলাম ফারুকী (ডা. এন আই ফারুকী)। মানবসেবাকে পেশা এবং নৈতিক দায়িত্ব হিসেবে ধারণ করে তিনি একদিকে একজন মানবিক চিকিৎসক, অন্যদিকে একজন নিবেদিতপ্রাণ ইসলামিক স্কলার হিসেবে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমানে তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জে অবস্থিত আর এম আধুনিক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তিনি। রোগীর প্রতি দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক আচরণের কারণে চিকিৎসক হিসেবে তিনি ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

চিকিৎসা পেশার পাশাপাশি গত ১০ বছর ধরে তিনি ইসলামিক আলোচক হিসেবে নিয়মিত ওয়াজ, দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করে যাচ্ছেন। কোরআন ও সুন্নাহভিত্তিক তার বক্তব্য সাধারণ মানুষের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ধর্মীয় ও সামাজিক উভয় ক্ষেত্রেই অবদান রেখে চলেছেন।

একজন চিকিৎসক হয়েও দ্বীনি খেদমতে সক্রিয় থাকায় অনেকেই তাকে ইসলামের দাঈ বা দ্বীনি খেদমতদার হিসেবে আখ্যায়িত করেন। মানবিকতা, চিকিৎসা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে তার এই বহুমাত্রিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে তিনি একাধিক সম্মাননা অর্জন করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অসংখ্য মানুষ। ডা. এন আই ফারুকীর এই পথচলা ভবিষ্যতেও মানবতা ও ইসলামের খেদমতে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০