দৈনিক দেশ বাংলা
২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

 

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার কচুয়ার ফতেপুর বাজার, সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট ও গজালিয়া ,দে পাড়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

 

রবিবার (২৬ জানুয়ারি) সকালে তিনি বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

এছাড়া কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং শ্রী শ্রী ছোট আন্ধার মানিক সর্বজনীন মন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বাগেরহাট-২ আসনের বাগেরহাট সদর ও কচুয়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

 

তিনি বলেন, কোনো কারণে তিনি ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির রাজনীতির সঙ্গেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এম এ এইচ সেলিম বলেন, কচুয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান জানান তিনি। প্রশাসনকে দিয়ে তিনি কঠোর ব্যবস্থা নিবেন।

পথসভায় তিনি ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০