দৈনিক দেশ বাংলা
২০ জানুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাগেরহাট জেলার চারটি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে নির্ধারিত সময় অনুযায়ী আজ ২০ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন— বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মোঃ মমিনুল হক, বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ সালাম এবং খেলাফত মজলিশের প্রার্থী অ্যাডভোকেট বালি নাছির ইকবাল বাংলাদেশ খেলাফত মজলিশের রমিজ উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া বাগেরহাট-৩ বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোঃ জুলফিকার হোসেন, এনসিপি নেতা মোল্লা রহমতউল্লাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বাগেরহাট জেলার চারটি আসন মিলিয়ে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ও নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।”
এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০