দৈনিক দেশ বাংলা
১৮ জানুয়ারী ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভাগীয় প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

রংপুর বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষসহ মোট ৪টি প্রধান ক্যাটাগরিতে প্রথম স্থান ও শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করে।

১৭ জানুয়ারি২০২৬ শনিবার রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান মেধা তালিকায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
শ্রেষ্ঠ অধ্যক্ষ কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষের গৌরব অর্জন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।

শ্রেষ্ঠ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটির রোভার ইউনিট।

শ্রেষ্ঠ রোভার স্কাউট ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোঃ হাসিবুল আলম।

উল্লেখ্য যে, গত ১৫ জানুয়ারি ২০২৬ রংপুর জিলা স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারি ২০২৬ শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এমন গৌরবোজ্জ্বল সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভাগীয় পর্যায়ের এই বিজয়ীরা এখন জাতীয় পর্যায়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

২০ জানুয়ারি ২০২৬ ঢাকায় জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেও সাফল্যের এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০