দৈনিক দেশ বাংলা
১৮ জানুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেছেন, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জনপ্রীয় গ্রামীণ খেলাগুলোকে জাগ্রত করতে হবে। মোবাইল ও মাদক আমাদের যুব সমাজকে বিপথে পরিচালিত করছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে আরও বেশী বেশী করে খেলাধুলার চর্চা করতে হবে।

১৭ জানুয়ারি -২০২৬ শনিবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে ঐতিহাসিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্যজন কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাপ্তাহিক কৃষি ও আমিষ এর সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ও কাজী বোরহান এর কন্যা কাজী বন্যা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পদক সুনীল চক্রবর্তী। খেলা পরিচালনা করেন ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট উপ কমিটির আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম, মুন, ইমতিয়াজ ও আলাউদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন স্কুল (বালক) আসিফ ও সিফাত বনাম জারিফ ও জুবিয়ান ইসরাত, উন্মুক্ত খেলায় ঋদ্দি ফ্যাশন বনাম বাবা ট্রেডার্স নীল, ৩য় খেলায় ব্যাডমিন্টন ফাউন্ডেশন বনাম নেকমরদ নীল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইনস্টিটিউটের সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে উন্মুক্ত পুরুষ খেলায় ১৬ জন, স্কুল পর্যায়ে ২০ জন ও উন্মুক্ত মহিলা পর্যায়ে ৮ জন অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিদের দিনাজপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে করে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০