দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। সংবাদকর্মীদের নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নির্বাচিত হলে বাগেরহাটের শিক্ষা ও স্বাস্থ্য খাত’সহ অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মল্লিক, বাগেরহাট জেলা জামায়াতের সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটার অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম ইসলাম, খানপুর ইউনিয়ন জামায়াতে আমির মাওঃ বাকি বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে আমির মো: আরিফ শেখ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০