দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় ১১ দলীয় জোটের ব্রিফিং স্থগিত

দেশ বাংলা, ডেস্কঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ সমমনা ১১ দলের মধ্যে আসন বণ্টন নিয়ে যে ঘোষণা আসার কথা ছিল, তা আপাতত পিছিয়ে গেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

জোটের সমন্বয়কের দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

জোটসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আসন ভাগাভাগি নিয়ে এখনও একমতে পৌঁছানো যায়নি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতে ইসলামীর আলোচনা অচলাবস্থায় রয়েছে। এ কারণেই ঘোষণাটি স্থগিত করতে বাধ্য হয়েছে জোটটি।

এই পরিস্থিতিতে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস ভবিষ্যতে জামায়াত-নেতৃত্বাধীন এই জোটে থাকবে কি না—তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০