দৈনিক দেশ বাংলা
১২ জানুয়ারী ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে আলাদা হয়েছেন তাহসান ও রোজা

 দেশ বাংলা, ডেস্কঃ বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে- তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই। বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও বিষয়টিকে ব্যক্তিগত বলেই দেখছেন তাহসান। এ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে নারাজ এই শিল্পী।

তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

ঘনিষ্ঠ মহলের মতে, তাহসান চেয়েছিলেন তার জীবনের এই অধ্যায়টি হবে আরও ব্যক্তিগত ও নিরিবিলি। সেই লক্ষ্যেই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করার মতো সিদ্ধান্ত নেন। সংসারকেই জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের পরিচিতি ও সামাজিক পরিসর বিয়ের পর আরও বিস্তৃত হয়। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, নতুন এই জীবন ও পরিচিতিকে রোজা বেশ উপভোগ করছিলেন।

জীবনযাপনের এই দুই ভিন্ন ধারা ও মানসিক অবস্থানই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। শুরুতে সেই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও একসময় মতের অমিলগুলো প্রকট হয়ে ওঠে। শেষ পর্যন্ত তিক্ততা নয়, বরং পারস্পরিক সম্মানের জায়গা থেকেই কাউকে দোষারোপ না করে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা।

জানা গেছে, গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। সফরের সময় মেলবোর্ন থেকেই তাহসান জানিয়েছিলেন গান ছেড়ে দেওয়ার এবং নিজেকে আড়ালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা।

সে সময় তিনি বলেছিলেন, ‘আমি চাই মানুষ আস্তে আস্তে আমাকে ভুলে যাক।’

সম্প্রতি তাহসান জানিয়েছেন, ওই বক্তব্য দেওয়ারও আগে থেকেই তাদের আলাদা থাকার সিদ্ধান্ত কার্যকর ছিল।

বিচ্ছেদের বিষয়টি গত ১০ জানুয়ারি তাহসান নিজেই নিশ্চিত করেন। অথচ ঠিক এক বছর আগেই এই বিয়ের খবরটি ছিল বিনোদন অঙ্গনের বড় চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ে থাকা সেই সম্পর্কের এমন দ্রুত সমাপ্তিতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা হতবাক।

যদিও রোজা আহমেদ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করতেন, যা দেখে অনেকের ধারণা ছিল সম্পর্কটি এখনও টিকে আছে। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্যে, বাস্তবতা ছিল ভিন্ন।

এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ও অন্তর্মুখী এই শিল্পী বর্তমান পরিস্থিতিতেও নীরবতাকেই প্রাধান্য দিচ্ছেন। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিচ্ছেদ হলেও বিষয়টি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে মিটেছে। নতুন করে এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো অভিযোগ বা অনুযোগ নয়; বরং জীবন ও বাস্তবতার প্রয়োজনে ভিন্ন পথে এগোনোকেই শ্রেয় মনে করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০