দৈনিক দেশ বাংলা
৭ জানুয়ারী ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের উদ্বেগ সমাধানে আগ্রহী আইসিসি : বিসিবি

(বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ’ নিশ্চিত করতে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে টুর্নামেন্ট চলাকালে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ জানায়। সেই সঙ্গে দলের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল।

আজ প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, “নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বোর্ডের প্রকাশিত উদ্বেগের বিষয়ে আইসিসির কাছ থেকে জবাব পেয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি এবং একইসাথে তারা জানিয়েছে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।”

বিসিবি একই সঙ্গে কিছু গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করে দিয়েছে। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে।

বিসিবির বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনও বিসিবির নজরে এসেছে, যেখানে বলা হয়েছে এ বিষয়ে বোর্ডকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর প্রতিফলন নয়।”

বিবৃতিতে আরও যোগ করা হয়, “আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে বিসিবি, যাতে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল করতে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়।”

বিসিবি আবারো বলেছে, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অবস্থানে তারা অটল।

বিবৃতির শেষাংশে বলা হয়, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ড তার অঙ্গীকারে দৃঢ়ভাবে অবিচল রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০