দৈনিক দেশ বাংলা
১৮ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি:
সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং জনজীবনে অস্থিতিশীলতা তৈরির
অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা
জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লার
উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল গড়াতেই শহরের নূরমসজিদ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হতে
থাকেন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন
ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের
নৈরাজ্যবিরোধী স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে প্রেসক্লাব
চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা
যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ,
সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইক, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুস ও
মনিরুজ্জামান মান্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, আলী
সাদ্দাম দীপ ও ওমর আলী মুন্নাসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে
সারাদেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার
গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা যুবদলের
নেতাকর্মীরা রাজপথে থেকেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বক্তারা আরও বলেন,
দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রুখে
দিতে যুবদল সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সমাবেশ থেকে নৈরাজ্য
সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা
গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

২

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

৩

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৫

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৬

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৭

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৯

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১০

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১১

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

১২

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১৩

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১৪

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১৫

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৬

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৭

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৮

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৯

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

২০