দৈনিক দেশ বাংলা
১৮ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ঘর থেকে বের হয়ে আসেন। পরে জানতে পারেন, কে বা কারা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোর বাড়ির জানালার ওপর ককটেল নিক্ষেপ করেছে। তবে শব্দ শুনে বাইরে বের হলেও হামলাকারীদের কাউকে তাঁরা দেখতে পাননি।

এদিকে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক জ্যাকেট পরা অবস্থায় বাড়ির দিকে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, “বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

২

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

৩

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৫

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৬

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৭

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৯

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১০

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১১

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

১২

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১৩

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১৪

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১৫

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৬

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৭

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৮

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৯

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

২০