দৈনিক দেশ বাংলা
৪ নভেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

বাগেরহাট প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিকদল নেতা আবুল কাশেম সেলিম ভূঁইয়া। প্রধানমন্ত্রীর এ সফরকে বাগেরহাটবাসীর জন্য গর্বের বিষয় উল্লেখ করে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত এ জেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর এ সফর বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাটের রয়েছে অপার সম্ভাবনা। কিন্তু দীর্ঘদিন ধরে নানা কারণে এ অঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেবেন।

সেলিম ভূঁইয়া আরও বলেন, মোংলা বন্দরকে আধুনিকায়ন ও সম্প্রসারণ, নতুন নতুন শিল্পকারখানা স্থাপন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আমরা আশা করি। পাশাপাশি খানজাহান আলী বিমানবন্দর চালু এবং বাগেরহাটে পুনরায় রেল যোগাযোগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪৭৫ কোটি টাকা এবং চীন সরকার ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে।

৩৬৮ মিটার দৈর্ঘ্যের নতুন কনটেইনার টার্মিনালে ইয়ার্ড ও ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাসহ আধুনিক সরঞ্জাম যুক্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

এদিন বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।

মোংলা বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে এসে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে খুলনায় নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বাগেরহাটে তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৪

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৫

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৬

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৭

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৮

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৯

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১১

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১২

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৫

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৬

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৭

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৯

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

২০