দৈনিক দেশ বাংলা
২৩ অক্টোবর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

 

 

স্টাফ রিপোর্টার,দেশ বাংলা:

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবদলের ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা ও জ্বালানি সংকটবিষয়ক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলা সদরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে বালাগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

 

বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ আহমদ ও রেজাউল ইসলাম তাহিল।

 

এ সময় উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ, শাহিন সেলিম, সুহেল আহমদ, সুমিম আহমদ, খালেদ আহমদ ও খোকন আহমদ এবং সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া; বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, সহ-সভাপতি নুরুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নুর; দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু ও সহ-দপ্তর সম্পাদক কয়েস আহমদ উপস্থিত ছিলেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ রাজিব ও সহ-সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ; বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক হুসেন এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ।

 

এ ছাড়া যুবদল নেতা আফজল আহমদ, সুমন আহমদ, মাসুম আহমদ, নুরুল ইসলাম, রাজু আহমদ ও ছালেহ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রস্তুতি সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

 

অন্যদিকে, বিতরণ করা লিফলেটে দেশের জ্বালানি সংকটের বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জ্বালানি নীতি ও ব্যবস্থাপনা, দায়মুক্তি আইন, রামপাল বিদ্যুৎকেন্দ্র, এলএনজি আমদানিনির্ভরতা, অতিরিক্ত গ্যাস উত্তোলন এবং গ্যাস সরবরাহের সংকট নিয়ে সমালোচনা করা হয়।

 

লিফলেটে আরও বলা হয়, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়া ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার বিষয়ও এতে তুলে ধরা হয়। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত উদ্যোগ, গ্যাস ও এলএনজি সরবরাহ সচল রাখা, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার বিষয়ও উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

১

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

২

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

৩

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

৪

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

৫

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

৬

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

৭

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৮

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

৯

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

১০

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

১১

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

১২

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

১৩

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

১৪

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

১৫

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১৬

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

১৭

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

১৮

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

১৯

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

২০