দৈনিক দেশ বাংলা
২৬ জুলাই ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার দখলকৃত খালসমূহ অবিলম্বে দখলমুক্ত, পুনরুদ্ধার এবং জনস্বার্থে ব্যবহারের দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্টিভিস্টা সদস্য শেখ ইমরান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষি সেচ, বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে অধিকাংশ খাল প্রভাবশালী মহলের অবৈধ দখলের শিকার। কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও অবৈধ স্থাপনা গড়ে তোলা এবং কোথাও খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ার খাল, পুটিমারি খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল বর্তমানে দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। সরকারের চলমান খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পুনঃখননের পাশাপাশি সরকারি রেকর্ডভুক্ত খালগুলো দখলমুক্ত না করলে এর সুফল জনগণ ভোগ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খাল পুনরুদ্ধার হলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং খালগুলো জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। তারা ঘোষণা দেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ২৭ ও ২৮ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে এক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, আবু হুয়রায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ, শান্তা খাতুন, সুমায়য়া ইসলাম মিম, অমিত শীলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১০

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১২

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৪

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১৬

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১৭

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৮

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

২০