দৈনিক দেশ বাংলা
১৫ জুন ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া দেশ ও বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক ইয়ামিন মল্লিক, রাম প্রসাদ মন্ডল ও সৌমিত্র কুমার বসু। এছাড়াও এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য শেখ ইমরান, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, শেখ রাফি ও অমিত শীল এবং একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এক্টিভিস্টা বাগেরহাটের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১০

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১১

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১২

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৪

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৫

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৭

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৯

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

২০