দৈনিক দেশ বাংলা
১৫ জুন ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট শহরের শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত শহররক্ষা বাঁধে “নিরাপদ বাঁধ, নিরাপদ শহর” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন সিডো (CDO)।

মানববন্ধনে সিডোর তরুণ সদস্যদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন অভিযান যুব সংগঠন, এক্টিভিস্টা বাগেরহাট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তব্য দেন সিডোর সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবিউল শেখ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জেলা সমন্বয়কারী মো. সাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মিথুন সরদার এবং এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য অর্নব মিস্ত্রীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাগেরহাট শহরের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত শহররক্ষা বাঁধ বর্তমানে বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিত স্থাপনা ও ময়লার স্তূপের কারণে মারাত্মক পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। বাঁধের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় এর কার্যকারিতা ব্যাহত হচ্ছে এবং শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

তারা অবিলম্বে বাঁধের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও শহর পরিচ্ছন্ন রাখতে সাধারণ জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্ন ও দখলমুক্ত শহররক্ষা বাঁধ শুধু একটি দাবি নয়, এটি বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে বাঁধকে রক্ষা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, শহররক্ষা বাঁধকে দখল ও বর্জ্যমুক্ত না করা পর্যন্ত তরুণ সমাজের এ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাগেরহাটের শহররক্ষা বাঁধকে পুনরায় পরিচ্ছন্ন, নিরাপদ ও দখলমুক্ত করা সম্ভব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাগেরহাট গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

১

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

২

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৪

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২, মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ 

৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

৭

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

৮

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

৯

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১০

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

১১

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

১৩

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

১৪

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

১৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য ও সাংগঠনিক শক্তির সম্মিলন: আব্দুস সালাম টিপু

১৬

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

১৭

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

১৮

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

১৯

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

২০