দৈনিক দেশ বাংলা
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে ভাংচুর

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, অফিসে ভাংচুর ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচন সমন্বয়কারী মাহাবুবুর রহমান টুটুল সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহবুবুর টুটুল বলেছেন

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের , বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাঁধা দিচ্ছে, আমাদের নির্বাচনী এলাকায় আমাদের প্রচারণার মাইক ভাংচুর করেছে, কাড়াপাড়া ,রাখালগাছি বেমরতা ইউনিয়ন নির্বাচনী কাজে বাধা প্রদান করে আসছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার কচুয়ায় ঘোড়া প্রতিকের কর্মীর মটর সাইকেল ভাংচুর করেছে ধানের শিষের কর্মীরা।এবিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। কর ফাঁকি দিলে তো নমিনেশন বৈধতা পেতাম না। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হেয় করার জন্য কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়াচ্ছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১০

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১১

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১২

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৩

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৪

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৫

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৬

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৮

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৯

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০