দৈনিক দেশ বাংলা
২০ জানুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণ হলো বাগেরহাটের নিলয় বিশ্বাসের

বাগেরহাট প্রতিনিধিঃ

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন পূরণ হলো বাগেরহাটের নিলয় বিশ্বাসের। লতিফ মাষ্টার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অবশেষে সে মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে।

ইচ্ছা অনেকেরই থাকে। কারও থাকে সাধ আবার কারও সাধ থাকা সত্ত্বেও থাকে না সাধ্য। বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের সন্তান নিলয় বিশ্বাস তারই একটি দৃষ্টান্ত।
নারায়ণ চন্দ্র বিশ্বাস এক সময়ে একটি এনজিওতে চাকরি করলেও বিবিধ কারণে স্বল্প সময়ের মধ্যে তাকে আবারও বেকারত্বের অভিশপ্তে পড়তে হয়। বৈবাহিক জীবনে দুই সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় গৃহ শিক্ষকতাকেই পেশা হিসাবে নিতে হয়। এই পেশায় নিয়োজিত থেকেই মেধাবী সন্তান নিলয় বিশ্বাসকে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়াতে সক্ষম হন। নিলয় বিশ্বাসের অদম্য মনোবল, ডাক্তার হবার স্বপ্ন ও কঠোর পরিশ্রম তাকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সুফল এনে দেয় এবং ২০২৫ সালের মেধা র‍্যাংকিং ২১৫৫ অর্জন করে। ফলে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। আর্থিক সংকটের কারণে ছেলেকে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে যখন সে হতাশাগ্রস্ত, তখনই লতিফ মাষ্টার ফাউণ্ডেশন তার পাশে এসে দাড়িয়ে আর্থিক সহযোগিতা দিয়ে তাকে মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ করে দেয়।

এরই মধ্য দিয়ে মেধাবী নিলয় বিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাবা হিসাবে তার অক্লান্ত প্রচেষ্টা নিলয় বিশ্বাসের বাবা সংগঠনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটি বাগেরহাটের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফ্রি চিকিৎসা সেবা’সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

ফাঊন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু জানান, সংগঠনটি সেবামুলক। বাগেরহাটবাসীর বিভিন্ন সেবায় এই সংগঠনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০