দৈনিক দেশ বাংলা
৪ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জেলা মৎসজিবি দলের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের সাথে জেলা মৎসজিবি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুৃয়ারী) সকালে জলা মৎসজিবি দলের আয়োজনে ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে সকাল থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হন জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা। এসময় তারা উল্লাসের সাথে সাথে নানা ¯শ্লোগান দেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বাগেরহাটে ঐক্যবদ্ধ হয়েছেন জেলা মৎসজিবি দলের নেতা কর্মীরা। সভায় জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা বলেন, বাগেরহাটে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের
বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতিআহবান জানানো হয়। সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাগেরহাট জেলা মৎসজিবিদলের সাধারন সম্পাদক মোঃ হারুন আল রশীদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মহিদুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০