দৈনিক দেশ বাংলা
৪ জানুয়ারী ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবার দাম বাড়ল এলপিজির

(বাসস) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম চলতি জানুয়ারি মাসের জন্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।

গত মাসে (ডিসেম্বর ২০২৫) দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ, জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘নতুন নির্ধারিত এলপিজির মূল্য আজ (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এলপিজি বিপণনকারী সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে এই মূল্য বাস্তবায়ন করতে হবে।’

তিনি জানান, সৌদি আরামকো ঘোষিত নতুন কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী জানুয়ারি মাসের জন্য ১৩ ধরনের এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসের শুরুতে সৌদি আরামকো এলপিজির আন্তর্জাতিক সিপি নির্ধারণ করে, যা মেয়াদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়।

বিইআরসি’র তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। এর আগে নভেম্বর মাসে ছিল ১ হাজার ২১৫ টাকা, অক্টোবরে ১ হাজার ২৪১ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

মূল্য পুনর্নির্ধারণের আওতায় বেসরকারি খাতের খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৫ টাকা ০৮ পয়সা, যা আগে ছিল ১০০ টাকা ৬৬ পয়সা। এছাড়া বেসরকারি খাতের মালিকানাধীন গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৩৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত ডিসেম্বরে ছিল ২২৩ টাকা ৮০ পয়সা।

বিইআরসি জানায়, সৌদি কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী প্রোপেনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৫২৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত ধরে গড় সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৫২১ দশমিক ৭৫ মার্কিন ডলার। এই হিসাবের ভিত্তিতেই জানুয়ারি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি’র সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খুচরা পর্যায়ে এলপিজির নতুন দাম হবে- ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৬০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৩৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭৪২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯৫৯ টাকা, ২০ কেজি ২ হাজার ১৭৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৯৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭২১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২৬৫ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৯২ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৮০৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৮ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে যুবদল নেতার নামে অপপ্রচার, থানায় জিডি

৪৭ হাজার ৫৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের সম্ভাবনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

মোংলায় পলাতক আসামি মাদক ব্যাবসায়ী মিলন গ্রেপ্তার

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে যুব ও নারীবান্ধব সরকারীসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটে মহিলা পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণসভা অনুষ্ঠিত

১০

বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি,পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

১২

চিংড়ি চাষের নামে কৃষিজমিতে লবণ পানি, বিপাকে বাগেরহাটের কৃষক

১৩

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৪

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

১৫

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

১৬

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

১৭

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৮

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ

১৯

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০