আব্দুল্লাহ আল মানছুর
২ এপ্রিল ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার সংস্কারের মতো চলবে,নির্বাচনের বিকল্প কিছু নেই- মির্জা ফখরুল

বিগত সরকারের সময় একতরফাভাবে চীনের একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তবে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের কৌশল বদলেছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে।’

চীন সফর অন্তর্বর্তী সরকারের ইতিবাচক ও বড় একটি সাফল্য উল্লেখ করে ফখরুল বলেন, ‘চীন অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ এবং অর্থনীতির দিক থেকে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের সঙ্গে চীনের বিনিয়োগও অনেক বেশি। চীন প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করবে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক।’

প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই এই সরকার গঠিত হয়েছে। তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার কর্মসূচি সামনে এনেছে এবং সংস্কার কমিশন গঠন করেছে। আমরা কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসবে।’

ফখরুল ইসলাম বলেন, ‘সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই মতামত দিয়েছে বিএনপি। সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০