দৈনিক দেশ বাংলা
১৫ জুন ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট শহরের শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত শহররক্ষা বাঁধে “নিরাপদ বাঁধ, নিরাপদ শহর” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন সিডো (CDO)।

মানববন্ধনে সিডোর তরুণ সদস্যদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন অভিযান যুব সংগঠন, এক্টিভিস্টা বাগেরহাট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তব্য দেন সিডোর সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবিউল শেখ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জেলা সমন্বয়কারী মো. সাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মিথুন সরদার এবং এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য অর্নব মিস্ত্রীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাগেরহাট শহরের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত শহররক্ষা বাঁধ বর্তমানে বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিত স্থাপনা ও ময়লার স্তূপের কারণে মারাত্মক পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। বাঁধের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় এর কার্যকারিতা ব্যাহত হচ্ছে এবং শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

তারা অবিলম্বে বাঁধের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও শহর পরিচ্ছন্ন রাখতে সাধারণ জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্ন ও দখলমুক্ত শহররক্ষা বাঁধ শুধু একটি দাবি নয়, এটি বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে বাঁধকে রক্ষা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, শহররক্ষা বাঁধকে দখল ও বর্জ্যমুক্ত না করা পর্যন্ত তরুণ সমাজের এ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাগেরহাটের শহররক্ষা বাঁধকে পুনরায় পরিচ্ছন্ন, নিরাপদ ও দখলমুক্ত করা সম্ভব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাগেরহাট গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০