দৈনিক দেশ বাংলা
৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাড়াপাড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে পি.এস.এফ (পন্ড স্যান্ড ফিল্টার) পানির ফিল্টার সংস্কার এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের কাছে আবেদনপত্র প্রদান করেছে সামাজিক সংগঠন ‘অভিযান যুব সংগঠন’।

সম্প্রতি সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের যুব সদস্যরা এলাকাবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত পি.এস.এফ পানির ফিল্টার সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, কাড়াপাড়া ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। অচল ও জরাজীর্ণ হয়ে পড়া পি.এস.এফ পানির ফিল্টারের কারণে এলাকার নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। ফলে বিশুদ্ধ পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে।

এ অবস্থায় দ্রুত পি.এস.এফ পানির ফিল্টার সংস্কার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে এলাকাবাসীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আবেদনপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ দিপ্ত দে, সাধারণ সম্পাদক রবিউল শেখ, সদস্য আদিবা ইসরাত জয়া, লামিয়া আক্তার ইভাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অভিযান যুব সংগঠনের নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১১

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১২

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৪

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৬

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

১৭

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১৮

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১৯

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২০