দৈনিক দেশ বাংলা
১৩ অক্টোবর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধি:নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা এবং নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাগেরহাট শহরের হোটেল ধানসিঁড়িতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং অভিযান যুব সংগঠনের আয়োজনে এ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সহ সভাপতি এসএম রাজ, বাগেরহাট ইমাম সমিতির সহসভাপতি মো. মোবারক হুসাইন, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা রহমান জুঁই, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধি এবং সাংবাদিক সৈয়দ শওকত হোসেন ও কামরুজ্জামান শিমুলসহ অন্যরা।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিযান যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক দীপ্ত দে এবং সংগঠনের অন্যান্য সদস্যও এতে অংশ নেন।

আলোচনায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা, সামাজিক কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডিজিটাল প্লাটফর্ম নিরাপত্তা সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নারী ও কিশোরীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক ভুল ধারণা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ সমাজে বিদ্যমান বৈষম্য এবং নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকেরা জানান, এ ধরনের অ্যাডভোকেসি ডায়ালগ স্থানীয় পর্যায়ে জেন্ডারভিত্তিক সমস্যা চিহ্নিত করা, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সঠিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করে।

বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

২

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

৩

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

৪

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৫

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৭

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৯

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

১২

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

১৫

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৬

সিংড়ায় চৌগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান রঞ্জুর গণসংযোগ কামাল পাশা, সিংড়া

১৭

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

১৮

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

২০