দৈনিক দেশ বাংলা
১১ মে ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্রাকের পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট প্রতিনিধিঃ
“নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক।

সোমবার (১১ মে) সকালে  বাগেরহাট পৌর এলাকায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাকের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ অভিযানের উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) তন্ময় সাহা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মো. শামীম রেজা, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মো. হান্নান, যুব রেড ক্রিসেন্টের প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিনসহ বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ আরও সচেতন হচ্ছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে আমি আশা করি।”

তিনি আরও বলেন, “ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০