দৈনিক দেশ বাংলা
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। তিনি তার বক্তব্যে বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে জনগণ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়নে জামায়াত কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সৎ নেতৃত্ব চান, তাহলে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”

তেলিগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা হানিফ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচনী এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতান আহমদ, মাওলানা মাকসুদ আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০