দৈনিক দেশ বাংলা
২৯ জানুয়ারী ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল, সেনাবাহিনীর ক্যাপ্টেন শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, এসআই মানজির, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির হাসমত আলী, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিগণ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব সৃষ্টি না করার অনুরোধ করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চোরাচালান, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের মতামত তুলে ধরেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০