দৈনিক দেশ বাংলা
২৫ জানুয়ারী ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সৌচাগার থেকে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাটে সৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা(২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুসলিমা খাতুন সীমা(২৮) যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। শেখ আসাদ স্থানীয় যাত্রাপুর বাজারে দোকানদারী করেন। তাদের ০৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে।

 

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে ওই গৃহবধু রান্নাঘরে রান্না করছিলেন। সাড়ে ১২টার দিকে সৌচাগারের দরজা দীর্ঘক্ষন আটকা থেকে নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন। পরে তার দাদা উকি দিয়ে পুত্রবুধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে সৌচাগারের দরজা ভেঙে ঢুকে ভিকটিমকে মৃত রক্তাক্ত অবস্থায় পায়।

 

তিনি আরও বলেন, যতদূর জেনেছি ভিকটিম একজন মানসিক রোগী ছিল। তার চিকিৎসা গ্রহণের কাগজপত্র পর্যালোচনায় পাওয়া যায়। এর আগে গলায় গামছা দিয়ে গিট বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সব বিষয় মাথায় রেখে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০