দৈনিক দেশ বাংলা
২৫ জানুয়ারী ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সাথে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ¦ মোঃ আবু বকর ছিদ্দীক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হলে আমি যদি এই আসন থেকে এমপি নির্বাচিত হই তাহলে আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দিনাজপুর সদরের সকল উন্নয়নে কাজ করে যাবো। তিনি বলেন, দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে। সন্ত্রাসী যেই হোক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। এই বিষয়ে চেম্বারের সহযোগিতা দিয়ে আমাকে এগিয়ে নিবেন।

উক্ত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোঃ জর্জিস আনাম, মোঃ মোর্কারম হোসেন, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু, চেম্বারের সদস্য ও ব্যবসায়ী সুবল ঘোষ, রজত বসাক, গণেশ চৌধুরী, মানিক কুমার গুপ্ত প্রমুখ। এসময় দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, চেম্বারের সদস্য বৃন্দ, এমপি প্রার্থী’র সফরসঙ্গী, অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০