দৈনিক দেশ বাংলা
২৫ জানুয়ারী ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাতীদলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সহ-সভাপতি শেখ মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জাকির হোসেন ।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলম, সরদার বাকি বিল্লাহ, শাহ-আলম ফরাজি, আলী হোসেন, বাগেরহাট সদর তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন, মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শেখ, রামপাল উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ফকিরহাট উপজেলা তাঁতীদলের সভাপতি মো. কামরুল হাসান, শরণখোলা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা স্মরণসভায় প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের কর্মময় জীবনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি একজন নিষ্ঠাবান ও ত্যাগী সংগঠক ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান নেতাকর্মীরা আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে বক্তারা উল্লেখ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন আস-সিজদা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। তিনি প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০