দৈনিক দেশ বাংলা
২০ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ দল থেকে বহিষ্কার

সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি:-

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের চার ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ফিরোজ এ আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে আরো দুইজন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ প্রর্যন্ত গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে দলীয় মনোনয়ন দেন বিএনপি। পরে হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলের সিদ্ধান্ত মেনে নিলেও ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে নির্বাচন করছেন।

বিজ্ঞপ্তিতে আেেরা বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওমীলীগ সরকার পালিয়ে যায়। এরপর থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফিরোজ অনুসারিরা চাঁদাবাজি, দখল, মাছ লুটসহ সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও নির্যাতন করলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি। ফলে দিনে দিনে নেতিবাচক প্রভাব পড়তে থাকে ভোটের মাঠে। সর্বশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজের বহিষ্কার আদেশে আরো কোনঠাসা হযে পড়লো তার অনুসারিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০