দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি// মাগুরায় সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ শ্লোগান নিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক শনিবার সকাল ১০ টায় শহরের সৈয়দ আতর আলী রোডে প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্ট হল রুম অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মাগুরা জেলা শাখা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেনের সভাপতিত্বে যথাক্রমে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম,মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান,এ্যাডভোকেট অমিত মিত্র, মাগুরা জেলার ইতিহাস গবেষক তাসুকুজ্জামান, জেলা এনজিওর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল,শেখ ইলিয়াস মিথুনসহ আরো অনেকে । সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ ভাবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন,বাংলাদেশে অতীতে বিগত সংসদ নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। ফলে ভোটাররা তাদের ভোটাধিকার অধিকার বঞ্চিত ছিল এবং গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙ্গে পড়ে ছিল। তাই গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। সার্বিক দায়িত্ব ছিলেন দি হাঙ্গার প্রোজেক্টের যশোরের জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন।
গোল টেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, এ্যাডভোকেট,নারী নেত্রী,
সমাজসেবক,সাংবাদিক,শিক্ষার্থীসহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০