দৈনিক দেশ বাংলা
১৬ জানুয়ারী ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

বিধান ভৌমিক, নোয়াখালী :

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর মো.আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

১৬ জানুয়ারি শুক্রবার দুপুর ২টার সময় উপজেলা গোপালপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে এই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। গত ২ জানুয়ারি সকাল ৮টার সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হন।

 

নিহত আরিফ একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশীদ মিয়ার ছেলে।

 

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন ৫ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার সময় নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ পায়নি। শুক্রবার বেলা ১১টার সময় কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে দুটি ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধে মরদেহ ভেসে উঠে।

 

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, নিহেতর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০