দৈনিক দেশ বাংলা
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের পক্ষে লিফলেট বিতরণ ও চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় 

তরিকুল মোল্লা, বাগেরহাট:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স চুলকাটি বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

ব্যবসায়ী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁর বড় ছেলে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।

 

সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তার বাবা ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাগেরহাটের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন তা আপনারা সকলে জানেন। আপনাদেরকে নতুন করে কোনো কিছু মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আমার দোয়া করবেন।

 

এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক নেতা নাজমুল হুদা, বিএনপি নেতা রনি মিনা, বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ ঢালী প্রমুখ।

 

মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০