দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্বশীলতা ও ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

দেশ বাংলা, ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংগঠনের নেতা-কর্মীদের প্রতি সংযম, প্রজ্ঞা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামান্য অসতর্কতাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দীর্ঘ ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে সংগঠন এবং জাতি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে। এই সময়কে তিনি জাতীয় জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি সন্ধিক্ষণ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে এবং যেকোনো ধরনের নেতিবাচক বা বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে। সংগঠনের প্রতিটি কর্মীর আচরণ যেন দায়িত্বশীলতা ও শালীনতার প্রতিফলন ঘটায়—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জামায়াত আমির তার বক্তব্যে বলেন, সংগঠনের মূল লক্ষ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এ লক্ষ্যকে সামনে রেখে সবাই দায়িত্ববোধের পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বুধবার বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা নির্ধারিত সময়ের আগেই স্থগিত করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০