দৈনিক দেশ বাংলা
১২ জানুয়ারী ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে শীতার্তদের মাঝে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কম্বল বিতরণ

oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় শীতার্ত ও অসহায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি সোমবার সকাল ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন,
“শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক কার্যক্রমে যুক্ত হয়ে সমাজের প্রতি তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য অনেকটাই স্বস্তি বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে এবং অসহায় মানুষ উপকৃত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো: নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: সামিউল ইসলাম জনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০