দৈনিক দেশ বাংলা
৮ জানুয়ারী ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

(বাসস) : জেলার রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে।

গত মাসে ৬৪০মিলিয়ন ইউনিট (গট) বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট।

গতকাল বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্য আগের মাসেও ছিল, যা কেন্দ্রটির নিয়মিত ও স্থিতিশীল উৎপাদন সক্ষমতা প্রমাণ করে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সরবরাহ ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে।

বর্তমানে প্রায় ২লাখ টন কয়লা মজুত আছে। আশা করা যায় আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হবেনা। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয় এবং আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন বেশি হয় ও দূষণ কম হয়।

পরিবেশ সুরক্ষার জন্য এখানে রয়েছে—ফ্লু-গ্যাসডি-সালফারাইজেশন (ঋএউ), ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উঁচুচিমনি, ক্লোজড-সাইকেলকুলিং ব্যবস্থা, জিরো লিকুইডডিস চার্জ সিস্টেম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০